সিরাজগঞ্জে ৭ দিনের মধ্যে ট্রাফিক ব্যবস্থার দাবি মানা না হলে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০১ PM

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সড়ক-মহাসড়কে আগামী সাত দিনের মধ্যে ট্রাফিক ব্যবস্থা কার্যকর করা এবং অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা না হলে মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন জেলার ট্রাক মালিক ও পরিবহন শ্রমিক নেতারা।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। পাশাপাশি অবৈধ ও অনুমোদনহীন যানবাহনের দাপটে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এতে পরিবহন শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রী ও পথচারীরাও চরম দুর্ভোগে পড়ছেন।
বক্তারা বলেন, সমস্যা সমাধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে গত ২৭ আগস্ট যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়ে মানববন্ধন করা হয়েছিল। এরপরও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে মহাসড়কে ট্রাফিক পুলিশ মোতায়েনসহ কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত না হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দাবি বাস্তবায়নে মহাসড়ক অবরোধ করা হবে। প্রয়োজনে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পর্যায়ক্রমে কঠোর কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সভাপতি মুন্সী জাহেদ আলম, জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব।
সূত্র: Sarabangla
সম্পর্কিত সংবাদ
কলেজে মালামাল চুরি: নিরাপত্তা প্রহরীর অভিযোগে বিএনপি নেতার নাম,জিডিতে নীরব অধ্যক্ষ !
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন বনোয়ারী লাল উচ্চ বিদ্যালয়
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৬ PM · SAMAKAL
সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গাবতলী–দাসেরকান্দি মেট্রোরেল প্রকল্প পাস, খরচ বাড়ল আরও দুটি মেট্রোর
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪১ PM · প্রথম আলো
