সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার
৫ নভেম্বর, ২০২৬ এ ১:৪৯ PM

অবশেষে স্বস্তির সুবাতাস বইতে শুরু করেছে দীর্ঘদিনের চরমপন্থাকবলিত সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী অঞ্চলে। সরকারের নানামুখী ইতিবাচক উদ্যোগ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর পুনর্বাসন প্রক্রিয়ার আওতায় গত ১ নভেম্বর ২০২৬ তারিখে এই তিন জেলার সর্বমোট ৬৫ জন চরমপন্থী সদস্য স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।
পরবর্তীতে আত্মসমর্পণকারীদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অবৈধ অস্ত্র, তাজা গুলি, ওয়াকিটকি ও আধুনিক যোগাযোগের সরঞ্জাম।
এসআরবি-১২ সিরাজগঞ্জের মিডিয়া অফিসার পুলিশ সুপার কে. এম. এ. মামুন খান চিশতী জানান, প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ থেকে দীর্ঘদিনের আতঙ্ক, সন্ত্রাসী তৎপরতা ও চরমপন্থা পুরোপুরি নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আত্মসমর্পণকারীদের সুস্থ ও স্বাভাবিক জীবনে পুনর্বাসনের পাশাপাশি পলাতক চরমপন্থী অপরাধীদের গ্রেপ্তার এবং মাটির নিচে ও গোপন আস্তানায় লুকিয়ে রাখা অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর গোয়েন্দা নজরদারি জারি রয়েছে।
সূত্র: সকালের সময়
সম্পর্কিত সংবাদ
এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকন্ঠা
৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৩০ PM · প্রথম আলো
গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অটোচালক হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার
৬ নভেম্বর, ২০২৬ এ ১০:০১ PM · Alokito Bangladesh
হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলার হলেন কৃষকদল নেতা
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৫২ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ১৭
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪৯ PM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য আড়তে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪১ PM · karatoa.com.bd
