শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি ও যুবদল নেতারা

২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০২ AM

সিরাজগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি ও যুবদল নেতারা

সিরাজগঞ্জে ৬ কেজি ৪ শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোর্পদ্দ করেছে বিএনপি ও যুবদল নেতারা। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে তাড়াশ উপজেলা হাসপাতাল গেট থেকে গাঁজাসহ তাদের দুইজনকে আটক করা হয়। এসময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলো, গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার রহমত আলীর ছেলে হারুন অর রশিদ (৩৫) ও তাড়াশ উপজেলার তাড়াশ উত্তর বাঁধ গ্রামের আফালের স্ত্রী আসমা (৩১)।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ পৌর সদরে যুবদল নেতা মিলন খান ও খন্দকার সাইফুল ইসলামের নেতৃত্বে যুবনেতা আমিন উদ্দিন, রয়েল হোসেন, আলভি, সুজন হোসেনসহ বেশ কয়েকজন ৬ কেজি ৪ শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদকসহ দুইজনকে থানায় নিয়ে আসে।

তিনি আরো জানান, এ বিষয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে। এমন ভাবে যদি প্রতিটি মহল্লার সচেতন মানুষ জেগে উঠে পুলিশকে সহযোগিতা করে তাহলে দ্রুতই এই দেশ থেকে মাদক নির্মূল সম্ভব হবে।

পড়ুন:নদীপথে রাজবাড়ী মন্দিরে নেওয়া হচ্ছে শ্রী শ্রী শান্তজীউ-বিগ্রহ

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সূত্র: nagorik tv

সম্পর্কিত সংবাদ