সিরাজগঞ্জে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪৮ PM

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি হাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩টি চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির অভিযোগে দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বুধবার বেলা ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল বিক্রির দায়ে দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে আনুমানিক ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া রং মিশ্রিত ২০ কেজি শিং মাছ উদ্ধার করা হয়। পরে মাছগুলো যমুনায় অবমুক্ত করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিরিয়ানি খেয়ে তিন পরিবারের ৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, আলমডাঙ্গা পৌর শহরের হাইরোডে হাজী বিরিয়ানি হাউজ থেকে বিরিয়ানি কিনে খাওয়ার পর তাঁদের বমি, তীব্র পেটব্যথা ও ডায়রিয়া শুরু হয়।
রাজশাহীর পুঠিয়ায় দিনদুপুরে একই দিনে তিন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার গাং ধোপাপাড়ার হিন্দুপাড়া ও কারিগরপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার প্রবাসীসহ দুই শিক্ষকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
কুমিল্লার দেবিদ্বারে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে আট ফার্মেসিকে অর্থদণ্ড করা হয়েছে। একই অভিযানে নির্ধারিত স্থানে বাস পার্কিং না করে যানজট সৃষ্টির দায়ে দুই বাসকেও অর্থদণ্ড করা হয়।
জামালপুরের ইসলামপুরে ইয়াবাসহ হাসর আলী নামে যুবদলের এক নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হাসর আলী উপজেলার গাইবান্ধা ইউনিয়ন যুবদলের সদস্য।
সূত্র: Ajker Patrika
সম্পর্কিত সংবাদ
বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহার
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৭ AM · Bangla Tribune
নাট্যলোকের নতুন স্টুডিও থিয়েটার,সিরাজগঞ্জের সংস্কৃতিতে নতুন সম্ভাবনা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ জেলা স্কাউটসের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে এক বছরে ৪৮০৩ তালাক, বাড়ছে বিবাহ বিচ্ছেদ | সারাদেশ | বাংলা এডিশন
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪১ PM · Bangla Edition
