সিরাজগঞ্জে সনাতনী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৩ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, উত্তরবঙ্গের কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় সিরাজগঞ্জ পৌর শহরের মুজিব সড়কস্থ জেলা কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী প্রভুর আখড়ায় সনাতনী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
, ইকবাল হাসান মাহমুদ টুকু বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে সনাতনী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ প্রার্থনায় অংশ নেন।
প্রার্থনা অনুষ্ঠানে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও শারীরিক সক্ষমতা ফিরে পাওয়ার জন্য বিশেষভাবে প্রার্থনা করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের মানসিক শক্তি ও সুস্থতার জন্যও প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি সিরাজগঞ্জের মানুষের প্রিয় ও আস্থার একজন মানুষ। দীর্ঘদিন ধরে তিনি দেশের মানুষের কল্যাণে এবং সিরাজগঞ্জের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি অসুস্থ থাকায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য প্রার্থনা করছি। সৃষ্টিকর্তার কাছে আমাদের একটাই কামনা—তিনি যেন ইকবাল হাসান মাহমুদ টুকুকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং তাঁকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন।
এ সময় সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু, উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড:কল্যান সাহা সহ, সনাতনী হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রার্থনা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু রোগমুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
The post সিরাজগঞ্জে সনাতনী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিলেটে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ৩৫ পুলিশ সদস্যকে সম্মাননা, পিআরএলে যাওয়া ৬ সদস্যকে বিদায়ী সংবর্ধনা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনার পাড়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি,সবুজ-সুন্দর পরিবেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহবান
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কলেজে মালামাল চুরি: নিরাপত্তা প্রহরীর অভিযোগে বিএনপি নেতার নাম,জিডিতে নীরব অধ্যক্ষ !
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
