সিরাজগঞ্জে শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে অষ্টম শ্রেণির শিক্ষার্থী
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৮ AM

সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সানজিদকে বেত্রাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের শিক্ষক বরজাহান আলীর বিরুদ্ধে। আহত শিক্ষার্থী বর্তমানে চিকিৎসা গ্রহণের পর বাসায় রয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর প্রায় ২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শিক্ষক বরজাহান আলী ঘটনাস্থলে এসে সানজিদকে বেত দিয়ে আঘাত করেন। এতে সে আহত হলে তাকে দ্রুত সিরাজগঞ্জ রেলগেট এলাকার প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
আহত শিক্ষার্থীর মা অভিযোগ করে বলেন, বাহুকা উচ্চ বিদ্যালয় শিক্ষক বরজাহান আলী তার প্রাইভেট পড়ুয়া এক শিক্ষার্থীর পক্ষ নিয়ে আমার ছেলেকে বেত দিয়ে মারধর করেছিলেন।
সানজিদের বাবা বলেন, আমার ছেলের শারীরিক অবস্থা ভালো নয়। আমরা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি। তবে কয়েকজন শিক্ষক ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
অভিযোগের বিষয়ে বাহুকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বরজাহান আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বাহুকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন সাহা বলেন, দুই শিক্ষার্থীর মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল। পরে একজন শিক্ষার্থী শিক্ষককে ডেকে নিয়ে আসে। শিক্ষক ওই শিক্ষার্থীকে দুই-তিনটি বেতের আঘাত করেছেন বলে জেনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: Barta Bazar
সম্পর্কিত সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে ফগার স্প্রে ও পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রয়াত রবীন্দ্রনাথ ঘোষ রবিনের স্মরণে কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দিরে প্রার্থনা সভা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বেলকুচিতে প্রামাণিক যুব সংগঠনের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় নারী নিহত
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৩ AM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ
১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে দুর্ধর্ষ চুরির ঘটনায় গ্রেপ্তার ১, স্বর্ণালংকার উদ্ধার
১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২১ PM · Alokito Bangladesh
