সিরাজগঞ্জে মাদক মামলায় মা-মেয়েসহ তিনজনের যাবজ্জীবন
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৪৫ PM

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় মা-মেয়ে তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ এর বিচারক লায়লা শারমিন এই কারাদন্ড প্রদান করেন।
এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহান শাহ এতথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তরা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। তারা দেশের বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে থাকে। রায় ঘোষণা সময় আসামিরা পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রংপুর জেলার পীরগাছা থানার তালুক পশুরাম গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী মোবাশেরা বেগম ও তার মেয়ে সেলিনা বেগম।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ৩ ডিসেম্বর মাদকদ্রব্য উদ্ধারে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেক পোস্ট বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। রাতে রংপুর থেকে ঢাকাগামী খালেক এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মোবাশেরা বেগম ও তার মেয়ে সেলিনা বেগমকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেন।
অপর দিকে, ২০১৩ সালের ৯ মার্চ সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায় র্যাব-১২ এর সদস্যরা। রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী নাহার এন্টার প্রাইজের একটি যাত্রীবাহী বাস সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে তল্লাশি চালায় র্যাব সদস্যরা। বাসযাত্রী মারুফ উল ইসলামের পায়ের নিচে ব্যাগের মধ্য থেকে ৭৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় র্যাব-১২ বাদী হয়ে মামলা করেন। আজ এ দুটি পৃথক মামলায় মা-মেয়েসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সূত্র: Amar Desh
সম্পর্কিত সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে ফগার স্প্রে ও পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রয়াত রবীন্দ্রনাথ ঘোষ রবিনের স্মরণে কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দিরে প্রার্থনা সভা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বেলকুচিতে প্রামাণিক যুব সংগঠনের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় নারী নিহত
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৩ AM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ
১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে দুর্ধর্ষ চুরির ঘটনায় গ্রেপ্তার ১, স্বর্ণালংকার উদ্ধার
১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২১ PM · Alokito Bangladesh
