সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৬
৩ অক্টোবর, ২০২৬ এ ৬:১২ PM

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শহরের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম (৪২), সদর উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন শেখ সেলিম (৪০), নাবিল শেখ (২১), ইমরান শেখ (২৫), আতিকুর রহমান (৪৬) ও আল আমিন (৩৯)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাঁদের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।
ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com
সূত্র: Janobani
সম্পর্কিত সংবাদ
জামালপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৩০ AM · nagorik tv
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
৯ অক্টোবর, ২০২৬ এ ৭:৫৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
৯ অক্টোবর, ২০২৬ এ ৭:৪২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত সিরাজগঞ্জ থানার ওসি রাকিবুল হাসান
৯ অক্টোবর, ২০২৬ এ ৪:১৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নিয়ে আলোচনা সভা
৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
