সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ আড়ৎ থেকে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ
৫ নভেম্বর, ২০২৬ এ ৪:২৭ PM

সিরাজগঞ্জের রায়গঞ্জে সলঙ্গায় অভিযান চালিয়ে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সলঙ্গা থানার কুতুবের চর মৎস্য আড়তদার সমবায় সমিতিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির।
অভিযানে প্রায় ১ হাজার ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। মাছের মালিককে ঘটনাস্থলে না পেয়ে সেখানে থাকা দুই ব্যক্তিকে এক হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাছগুলো ময়মনসিংহ থেকে আনা হয়েছিল। প্রতি কেজি ২০০ টাকা হিসাবে জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার টাকা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, পিরানহা মাছ দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। পরে জব্দ করা মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
সূত্র: Bd24live
সম্পর্কিত সংবাদ
গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অটোচালক হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার
৬ নভেম্বর, ২০২৬ এ ১০:০১ PM · Alokito Bangladesh
হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলার হলেন কৃষকদল নেতা
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৫২ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ১৭
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪৯ PM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য আড়তে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪১ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, থানায় মামলা
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৩১ PM · karatoa.com.bd
