সিংড়ায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
৩ অক্টোবর, ২০২৬ এ ৮:০০ PM

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় দুই শতাধিক চক্ষুরোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এর মধ্যে ৬৫ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বগুড়া গাক চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) উপজেলার বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজ চত্বরে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।বিসিসি-১৪ ব্যাচের প্রাক্তন ক্যাডেটদের উদ্যোগে এবং সিংড়া বিনগ্রাম স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুল গণি-পূন্যজান ফাউন্ডেশনের আয়োজনে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এতে ব্যবস্থাপনায় ছিল বগুড়া গাক চক্ষু হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দিনব্যাপী রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হয়।ক্যাম্পে সিংড়ার বিভিন্ন এলাকার নারী-পুরুষ চক্ষুরোগীরা অংশ নেন। চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেন। ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে এমন ৬৫ জন রোগীকে পরবর্তী বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য বগুড়া গাক চক্ষু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।ক্যাম্পে উপস্থিত ছিলেন আব্দুল গণি-পূন্যজান ফাউন্ডেশনের পরিচালক ও বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের অধ্যক্ষ গোলাম সরওয়ার, কলেজের গভর্নিং বডির সভাপতি মো. রেজাউল করিম, গাক চক্ষু হাসপাতাল বগুড়ার প্রতিনিধি মো. আহসান হাবিবসহ সংশ্লিষ্টরা।আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
The post সিংড়ায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
জামালপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৩০ AM · nagorik tv
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
৯ অক্টোবর, ২০২৬ এ ৭:৫৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
৯ অক্টোবর, ২০২৬ এ ৭:৪২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত সিরাজগঞ্জ থানার ওসি রাকিবুল হাসান
৯ অক্টোবর, ২০২৬ এ ৪:১৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নিয়ে আলোচনা সভা
৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
