শাহজাদপুরে যমুনা টেক্সটাইলকে ১ লক্ষ টাকা জরিমানা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২৯ AM
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণের দায়ে যমুনা টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে কারখানাটির বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সংস্কার ও বর্ধিত করে কার্যকর করার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। শাহজাদপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযানের প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ শাহিন আলম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে উৎপাদিত তরল বর্জ্যের তুলনায় স্থাপিত ইটিপির সক্ষমতা কম। ফলে অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গমনের মাধ্যমে দূষণ সৃষ্টি করায় কারখানাটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
একই সঙ্গে আগামী চার মাসের মধ্যে ইটিপি বর্ধিতকরণ, সংস্কার ও কার্যকর করে কারখানা পরিচালনার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। এছাড়াও উক্ত অভিযানে তরল বর্জ্য পরিবেশে নির্গমনের জন্য ব্যবহৃত বাইপাস লাইনটি অপসারণ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ইটিপি সংস্কার ও কার্যকর করতে ব্যর্থ হলে কারখানাটির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। উক্ত অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রমে শাহজাদপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ দূষণ রোধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
Daftar slot online nggak main-main dalam menyediakan pilihan permainan. Ada ratusan slot dengan tema yang beragam. Dari yang klasik sampe yang paling modern, semuanya ada!
সূত্র: Dhaka Protidin
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে তালিকা ভুক্ত শীর্ষ অপরাধী আ: ছালাম গ্রেপ্তার
৮ অক্টোবর, ২০২৬ এ ৪:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সন্মাননা সনদ | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
৮ অক্টোবর, ২০২৬ এ ৪:৪২ PM · Bangladesh Sangbad Sangstha (BSS)
কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতা সপ্তাহ
৮ অক্টোবর, ২০২৬ এ ৪:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জামালপুরে উন্নয়ন,স্বচ্ছতা ও জনসেবার প্রতিশ্রুতি সদরের ১ নম্বর কেন্দ্রীয় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান
৮ অক্টোবর, ২০২৬ এ ৪:০২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে গৃহবধু হত্যা মামলায় শশুর গ্রেপ্তার
৮ অক্টোবর, ২০২৬ এ ৩:২৮ PM · Daily Bangla Post
সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
৮ অক্টোবর, ২০২৬ এ ৩:১৮ PM · nagorik tv
