শাহজাদপুরে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
৩ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৪ PM

তীব্র যানজট থেকে পৌরবাসীর পরিত্রাণের লক্ষ্যে শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসময় ফুটপাত দখল করে ব্যবসা করায় বিভিন্ন সরঞ্জাম জব্দ ও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় পৌর শহরের পৌর পার্ক থেকে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় বেশকিছু ভ্রাম্যমাণ দোকানের চৌকি সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়াও সড়কের উপরে রাখা বেশকিছু মোটরসাইকেল মালিককে জরিমানা ও কিছু মোটরসাইকেলের মালিক না থাকায় সেগুলো জব্দ করে নিয়ে যাওয়া হয়। দ্বারিয়াপুর বাজার, ফলপট্টি, নতুন মাটি ও মণিরামপুর বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম বলেন, পৌর শহরের ফুটপাত দখল করে ব্যবসা করার কারণে বাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে জনসাধারণকে চরম ভোগান্তিতে পরতে হয়।
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ইতিপূর্বে অবৈধ দোকানপাট রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়েছে। যেসকল ব্যবসায়ীরা নির্দেশনা অমান্য করেছেন আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের উচ্ছেদ করা হয়েছে। এসময় দণ্ডবিধির ১৮৬০ আইনে ৬ টি মামলায় মোট ৫০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকন্ঠা
৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৩০ PM · প্রথম আলো
গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অটোচালক হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার
৬ নভেম্বর, ২০২৬ এ ১০:০১ PM · Alokito Bangladesh
হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলার হলেন কৃষকদল নেতা
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৫২ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ১৭
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪৯ PM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য আড়তে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪১ PM · karatoa.com.bd
