শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ৩
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:১২ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত মিশুকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে খুকনী-শাহজাদপুর আঞ্চলিক সড়কের শ্রীফলতলা ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৫৫)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে একটি ব্যাটারিচালিত মিশুককে ট্রাকটি চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে মিশুকের যাত্রী রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
সূত্র: Daily Manobkantha
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ৩৫ পুলিশ সদস্যকে সম্মাননা, পিআরএলে যাওয়া ৬ সদস্যকে বিদায়ী সংবর্ধনা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনার পাড়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি,সবুজ-সুন্দর পরিবেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহবান
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কলেজে মালামাল চুরি: নিরাপত্তা প্রহরীর অভিযোগে বিএনপি নেতার নাম,জিডিতে নীরব অধ্যক্ষ !
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন বনোয়ারী লাল উচ্চ বিদ্যালয়
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৬ PM · SAMAKAL
