রায়গঞ্জে ইয়াবাসহ ৪ যুবক আটক
৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০০ AM

সেলিম রেজা, রায়গঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এরান্দহ গ্রামে ইয়াবা সেবনের সময় চার যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এরান্দহ মধ্যদক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আটক যুবকেরা হলেন— এরান্দহ গ্রামের মধ্যদক্ষিণপাড়ার মো. রাজু আহমেদ, পিতা টিক্কা; মো. মইন, পিতা হাফিজুল; মো. ফরহাদ আলী, পিতা মৃত আহমেদ আলী এবং মো. সোহেল, পিতা আব্দুল মতিন।স্থানীয় সূত্রে জানা যায়,ওই চার যুবক ইয়াবা সেবন করছিলেন। এ সময় স্থানীয় জনগণ বুঝতে পেয়ে তাদের হাতেনাতে আটক করে বিষয়টি সলঙ্গা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
সলঙ্গা থানার ওসি মো. আছলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাদক সেবনকারীদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আরও তদন্ত করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
The post রায়গঞ্জে ইয়াবাসহ ৪ যুবক আটক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
নাট্যলোকের নতুন স্টুডিও থিয়েটার,সিরাজগঞ্জের সংস্কৃতিতে নতুন সম্ভাবনা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ জেলা স্কাউটসের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় চলনবিল ও আত্রাই নদীর ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
