ভিকারুননিসার ৭৫ বছর পূর্তিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা
৩ অক্টোবর, ২০২৬ এ ১২:২৯ PM

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্লাটিনাম জুবিলি উদ্যাপন উপলক্ষে আগামী ২ জানুয়ারি (২০২৭ সাল) ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ মিলনমেলা।
অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানটির সব প্রাক্তন শিক্ষার্থীকে এই আনন্দঘন আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
অংশগ্রহণে ইচ্ছুক সদস্যদের আগামী ১৫ নভেম্বরের (২০২৬ সাল) মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
অনুষ্ঠান ও রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন।
আয়োজন সম্পর্কে অ্যাসোসিয়েশনের আহ্বান হলো, ‘ফিরে যাই শৈশবে, মেতে উঠি উৎসবে’।
স্মৃতির পাতায় ফিরে দেখা শৈশব, বন্ধুত্ব আর প্রিয় ভিকারুননিসার সঙ্গে গৌরবময় পথচলার ৭৫ বছর পূর্তির এই আয়োজনে প্রাক্তনদের সরব উপস্থিতি আশা করছে অ্যাসোসিয়েশন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। ইংরেজি— Capitals & Punctuation: আগে প্রশ্ন পড়ে নাও, পরে উত্তর লেখো
৮ অক্টোবর, ২০২৬ এ ৫:৩১ PM · প্রথম আলো
বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতি: ৭০০০০ ডলার ফির প্রস্তাব ট্রাম্পের
৮ অক্টোবর, ২০২৬ এ ৫:১৭ PM · প্রথম আলো
ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি কলেজশিক্ষার্থীদের জন্য, মাসে পাবে ৫,০০০ টাকা
৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৬ AM · প্রথম আলো
হলিক্রস স্কুলে ২০২৭ সালে দিবা শাখায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি, প্রার্থী বাছাই ১৩ নভেম্বর
৮ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৮ AM · প্রথম আলো
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। শতকরার ওপর শূন্যস্থান পূরণ
৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৪২ AM · প্রথম আলো
