বেতিল বণিক সমিতির নির্বাচনে বিপুল ভোটে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক নির্বাচিত
৪ অক্টোবর, ২০২৬ এ ৭:৫৫ AM

ইছাহাক হোসেন,এনায়েতপুর চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়াচাঁদপুর ইউনিয়নের বেতিল হাট-বাজার বণিক সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে মফিজ উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক পদে রুবেল আহম্মেদ ও সহসভাপতি পদে ইউসুফ আলী বাবু নির্বাচিত হয়েছেন।গতকাল শনিবার (০৩ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনাশেষে সন্ধ্যার দিকে ফলাফল ঘোষনা করেন চৌহালী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম। এসময় সমিতির অন্তর্বতীকালীন কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস সরকার, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মুনজুর রহমান মঞ্জু শিকদার, এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে মোট ৪৬৫ মধ্যে ৪০৪ ভোট কাস্ট হয়। বাতিল হয় এক ভোট।সভাপতি পদে মফিজ উদ্দিন তালুকদার ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউর রহমান পান ১৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে রুবেল আহম্মেদ ৩৩৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউর রহমান ৫৯ ভোট। এ ছাড়া সহ-সভাপতি পদে ইউসুফ আলী বাবু ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।এদিকে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রুম্মান মন্ডল, নুর আলম মোল্লা, বেলাল হোসেন, জহুরুল ইসলাম মির্জা, ময়েন উদ্দিন বেপারি ও নাসির উদ্দীন।
The post বেতিল বণিক সমিতির নির্বাচনে বিপুল ভোটে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক নির্বাচিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নিয়ে আলোচনা সভা
৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
৮ অক্টোবর, ২০২৬ এ ১০:৪০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ৮৫২ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান
৮ অক্টোবর, ২০২৬ এ ৯:১০ PM · Channel i Online
শাহজাদপুরে ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ
৮ অক্টোবর, ২০২৬ এ ৭:৩৩ PM · https://www.dainiksokal.com/
