বিএনপি প্রতিষ্ঠার সাথে শাহজাদপুরের সম্পর্ক রয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৫ AM

বিএনপি প্রতিষ্ঠার সাথে শাহজাদপুরের সম্পর্ক আছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. এমএ মুহিত। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কথাগুলো বলেন।
এসময় তিনি বলেন, ৪৮ বছর পূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ২৫ জনকে সাথে নিয়ে বিএনপি দলটি প্রতিষ্ঠা করেছেন, সেখানে আমার পিতা শাহজাদপুরের সন্তান সাবেক উপ-প্রধানমন্ত্রী উপমহাদেশের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এমএ মতিন ছিলেন।
শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদের সভাপতিত্বে দলটির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা, বৃক্ষ বিতরণ ও দোয়া করা হয়। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম রাজা প্রমুখ।
এসময় উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাদের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো ও প্রয়াত উপ-প্রধানমন্ত্রী ডাঃ এমএ মতিনের আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এমএ মুহিতসহ দলীয় নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ আব্দুস সালাম।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক স্থান থেকে মাদ্রাসা ছাত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২৫ PM · এইমাত্র
সিরাজগঞ্জে উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বেল্লাল হোসেন সবুজ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াইলে সততার সঙ্গে জনসেবার লক্ষ্যে -ধলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আজাহারুল ইসলাম হারুন
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে কৃষকের ৮ গরু চুরি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
যমুনায় বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিক, উদ্ধারে ডুবুরি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৮ AM · SAMAKAL
