প্রতিবন্ধী অধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন, কী করবেন তারা
২৮ অক্টোবর, ২০২৬ এ ৭:২৮ PM

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তি বাড়াতে সংসদীয় ককাস গঠন করেছে জাতীয় সংসদ সচিবালয়। ককাসের সভাপতি করা হয়েছে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যপ্রতিমন্ত্রী এম এ মুহিতকে। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সংসদ সদস্যদের রাখা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ ও এস উইংয়ের আইপিআর শাখা-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সংসদের স্পিকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতিবন্ধী অধিকার বিষয়ে সংসদীয় সম্পৃক্ততা বাড়ানো এবং সংশ্লিষ্ট কার্যক্রমে সমন্বয় জোরদার করতে এ ককাস গঠন করা হয়েছে।
ককাসের সদস্যরা হলেন ময়মনসিংহের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলি, নিলুফার চৌধুরী মনি, সেলিনা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন। এ ছাড়া রয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজমুন নাহার, এনসিপির নুসরাত তাবাসসুম জ্যোতি, বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম এবং জাগপার তাসমিয়া প্রধান।
প্রজ্ঞাপনে ককাসের আটটি উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিবন্ধীবান্ধব আইন, নীতি ও সংস্কার প্রণয়নে ভূমিকা রাখা এবং প্রতিবন্ধী-সম্পর্কিত অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়নে সংসদীয় তদারকি জোরদার করা। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক সরকারি বাজেট বরাদ্দের পক্ষে কাজ করা এবং বিভিন্ন ক্ষেত্রে প্রবেশগম্যতা নিশ্চিত করাও ককাসের দায়িত্বের মধ্যে রয়েছে।
সংসদ সদস্যদের সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সংগঠনগুলোর নিয়মিত সংলাপের ব্যবস্থা করবে ককাস। জাতীয় আইন ও আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতিও পর্যবেক্ষণ করবে।
এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, অবকাঠামো, ডিজিটাল সেবা, খেলাধুলা ও জলবায়ু সহনশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বাড়ানোর বিষয়ে কাজ করবে ককাস।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ককাসের প্রধান পৃষ্ঠপোষক এবং ডেপুটি স্পিকার পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন। ককাসের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা দেবে জাতীয় সংসদ সচিবালয়।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকন্ঠা
৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৩০ PM · প্রথম আলো
গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অটোচালক হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার
৬ নভেম্বর, ২০২৬ এ ১০:০১ PM · Alokito Bangladesh
হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলার হলেন কৃষকদল নেতা
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৫২ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ১৭
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪৯ PM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য আড়তে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪১ PM · karatoa.com.bd
