পাহাড়ের কোলে নবান্নের আমেজ
৪ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ AM

সীমান্তঘেঁষা সিলেটের পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ মাঠজুড়ে পাকতে শুরু করেছে আমন ধান। সবুজ ধানখেতে উঁকি দিচ্ছে সোনালি শিষ, কোথাও কোথাও শুরু হয়েছে ফসল কাটা। হেমন্তের হালকা কুয়াশা আর বিকেলের নরম আলোয় পাহাড়, ধানখেত ও পায়রার ওড়াউড়িতে ফুটে উঠেছে গ্রামবাংলার চিরচেনা সৌন্দর্য। মাঠে মাঠে ধান পাকার সঙ্গে কৃষকের ঘরে ঘরে বাড়ছে নতুন ফসল ঘরে তোলার ব্যস্ততা ও আনন্দ। সেই সঙ্গে দুয়ারে কড়া নাড়ছে নতুন ধানের উৎসব নবান্ন। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার, রাধানগর ও বরমসিদ্দিপুর এলাকা থেকে ছবিগুলো তোলা।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
জাতীয়
গাজীপুরে আজ ছুটির দিনে ৭০ শতাংশ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক
৬ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৭ PM · প্রথম আলো
জাতীয়
‘আমার সোনার টুকরো ছেলেটিকে কেড়ে নিল, আমি এখন কী নিয়ে বাঁচব’
৬ নভেম্বর, ২০২৬ এ ১২:২৩ PM · প্রথম আলো
জাতীয়
সকাল থেকে রাত পর্যন্ত করছেন লাইভ ভিডিও, মানুষের বাড়িঘরেও ঢুকে যাচ্ছেন
৬ নভেম্বর, ২০২৬ এ ১২:১৬ PM · প্রথম আলো
জাতীয়
বাড়িতে সারের মজুত, রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
৬ নভেম্বর, ২০২৬ এ ১২:০১ PM · প্রথম আলো
