পপির ‘বিতর্কিত মন্তব্যে’ ওমর সানীর আপত্তি, জানালেন ভিন্ন কথা
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৩ PM

অভিনয় থেকে দীর্ঘদিন ধরেই দূরে আছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। স্বামী-সন্তান ও সংসারেই এখন ব্যস্ত তিনি। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে ছড়িয়ে পড়া একটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে ছড়িয়ে পড়া ওই বক্তব্য নিজের নয় বলে জানিয়েছেন পপি।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে দাবি করা হয়, পপি বলেছেন, “যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।”
এবার এই বিষয়টি নিয়ে বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে পপির প্রথম নায়ক ওমর সানী মুখ খুলেছেন।
‘কুলি’খ্যাত অভিনেতা বলেন, “পপির কথাটা যেভাবে এসেছে, এভাবে ঠিক না। যদি সে এভাবে বলে থাকে।”
ধর্ম-কর্ম দুই জিনিস জানিয়ে তিনি আরও বলেন, “আসলে ধর্ম-কর্ম দুইটা আলাদা জিনিস। কর্মটা হালাল ধর্মতো কোনও কথাই নেই।”
চলচ্চিত্রের বাইরে যারা ড্রাগস, মেয়ে মানুষ ও অবৈধ পয়সা কামায় তাদের থেকে চলচ্চিত্রের মানুষদের ভালো বলেও দাবি করেন অভিনেতা তার পোস্টে। তিনি বলেন, “আমরা অবশ্যই ভালো। আল্লাহর হুকুম ছাড়া কেউ মক্কা এবং মদিনাতে যেতে পারে না, কিন্তু আল্লাহ আমাদের ডেকেছেন। বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা।”
সবশেষে ওমর সানী পপিকে এখনও ছোট মানুষ উল্লেখ করে বলেন, “ও (পপি) তো এখনও আমার কাছে ছোট মানুষ, ভালো থাকিস পপি।”
উল্লেখ্য, ১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় আসেন পপি। এ সিনেমার নায়ক ছিলেন ওমর সানী। এরপর এই জুটিকে ‘আমার বউ’সহ আরও কয়েকটি সিনেমায় দেখা যায়।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
নতুন নামে ফিরছে পাকিস্তানি ব্যান্ডের স্থগিত সেই কনসার্ট
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫৭ PM · রাইজিংবিডি
আলোকচিত্রীদের আচরণেই অস্বস্তি, পোশাক দায়ী নয়: ঐশ্বরিয়া
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৫ PM · প্রথম আলো
এখনো অস্কারের জন্য জমা পড়েনি কোনো ছবি, আলোচনায় যেসব সিনেমা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩০ AM · প্রথম আলো
শেষ হলো ভেনিস চলচ্চিত্র উৎসব, কার হাতে উঠল কোন পুরস্কার
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০১ AM · প্রথম আলো
গোপন রহস্য ফাঁস হতেই নরমাল হয়ে গেল অ্যাবনরমাল! শুরু হলো তুমুল লড়াই
১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩০ AM · প্রথম আলো
