শাহজাদপুর সংবাদ

জুড়ীতে দৈনিক মৌলভীবাজার প্রতিদিন পত্রিকার অভিষেক অনুষ্ঠিত

৪ অক্টোবর, ২০২৬ এ ৭:৪২ AM

জুড়ীতে দৈনিক মৌলভীবাজার প্রতিদিন পত্রিকার অভিষেক অনুষ্ঠিত

এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলা থেকে নতুন আঙ্গিকে প্রিন্ট ও মাল্টিমিডিয়া সংস্করণে যাত্রা শুরু করা দৈনিক মৌলভীবাজার প্রতিদিন পত্রিকার জুড়ীতে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত ৮টায় জুড়ী অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির মোড়ক উন্মোচন করা হয়। “তথ্যের গভীরে, সত্যের সন্ধানে” স্লোগানকে সামনে রেখে একদল তরুণ ও উদ্যমী সংবাদকর্মী নিয়ে পত্রিকাটির যাত্রা শুরু হয়েছে।

জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খানের সঞ্চালনায় এবং দৈনিক মৌলভীবাজার প্রতিদিনের স্টাফ রিপোর্টার (জুড়ী) এস. এম. জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও ৮নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্যের একান্ত সচিব নজমুল ইসলাম, সংবাদপত্র এজেন্ট আবুল কালাম আজাদ এবং জুড়ী কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন।

এ সময় উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের জুড়ী উপজেলা প্রতিনিধি আব্দুর রহমান শাহীন, দৈনিক আলোকিত প্রতিদিনের জুড়ী উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মঞ্জু, নিউজ অব সিলেটের স্টাফ রিপোর্টার নাহিদ ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, এটি সমাজের কথা বলা, মানুষের অধিকার তুলে ধরা এবং সত্য ও ন্যায়ের পক্ষে জনমত গঠনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তারা দৈনিক মৌলভীবাজার প্রতিদিন বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জেলার মানুষের কথা তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন।তারা আরও বলেন, তরুণ প্রজন্ম, প্রান্তিক জনগোষ্ঠী, শিক্ষা, কৃষি, স্থানীয় সম্ভাবনা ও উন্নয়নসহ মৌলভীবাজারের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরতে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা দৈনিক মৌলভীবাজার প্রতিদিনের প্রিন্ট ও অনলাইন সংস্করণের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

The post জুড়ীতে দৈনিক মৌলভীবাজার প্রতিদিন পত্রিকার অভিষেক অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ