জিয়াউর রহমানের সমাধিতে চীনের কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধা নিবেদন
৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৫ AM

রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মিনিস্টার লিউ হাই সিং।
বুধবার (৪ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে যান। পরে তারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মিনিস্টার জিয়াউর রহমানের সম্মানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। পরবর্তী সময়ে প্রতিনিধি দলটি বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানায় এবং তার প্রতি সম্মান প্রদর্শন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত গেস্ট বইয়ে সই করেন লিউ হাই সিং। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চীনা প্রতিনিধি দলটিকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক সহযোগিতার কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে বিএনপির উচ্চপর্যায়ের নেতা এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের এমপি অঅ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে: ইশরাক
৬ নভেম্বর, ২০২৬ এ ৫:২০ PM · বাংলা ট্রিবিউন
আমির হামজার ‘নারীঘটিত’ বিষয়ের তথ্যপ্রমাণ আমার হাতে এসেছে: রাশেদ খাঁন
৬ নভেম্বর, ২০২৬ এ ৪:২৩ PM · বাংলা ট্রিবিউন
‘একই কাণ্ড’ বললেন মাহফুজ আলম, ‘রাজনৈতিক জার্নি অনেক বাকি’ বললেন তাসনিম জারা
৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৯ AM · প্রথম আলো
সংস্কার বাস্তবায়নে সরকারের ওপর চাপ বাড়াতে নতুন কমিটির প্রস্তুতি ১১ দলের
৬ নভেম্বর, ২০২৬ এ ১১:১৫ AM · প্রথম আলো
সামান্তাকে নিয়ে অপপ্রচারের সমালোচনা করে যা বললেন মাহফুজ আলম
৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৩ AM · বাংলা ট্রিবিউন
