চট্টগ্রামে মোটরসাইকেলকে পিকআপ ভ্যানের ধাক্কা, দুই তরুণ নিহত
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৫ PM

চট্টগ্রামের লোহাগাড়ায় মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুর দিঘির দক্ষিণ পাড় সায়েরপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই তরুণ হলেন ফিরোজ আহমেদ ওরফে তৌহিদ (২৩) ও মাহী পাটোয়ারী (২৪)। দুজনেরই বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। এর মধ্যে ফিরোজ ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মাহী পাটোয়ারীর মৃত্যু হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালা উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার সময় হাইওয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলের আশপাশে ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরোজের লাশ উদ্ধার করে এবং মাহী পাটোয়ারীকে আহত অবস্থায় হাসপাতালে পাঠায়। তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
হাসপাতালে নেওয়ার পর মাহী পাটোয়ারীর মৃত্যুর বিষয়টি চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ হাসপাতালের লাশঘরে রয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
রোগী পৌঁছে দিয়ে ফেরার পথে স্পিডবোটের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, নিহত ২
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৫ PM · প্রথম আলো
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের সময় ৫টি সিঁড়ির ৪টিতেই তালা ছিল
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১১ PM · প্রথম আলো
লালমাটিয়ায় সাবেক সংসদ সদস্য আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৯ AM · প্রথম আলো
গাড়ি ব্যবহারে অনিয়মে জড়িত এই আমলারা, জানতে চাইলে জবাব, ‘আমি একা করি নাকি’
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১০ AM · প্রথম আলো
