কাজিপুরে ব্যবস্থাপনা কমিটির সভা শুরুর পূর্বে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও কার্যক্রম পরিদর্শন করেন এমপি সেলিম রেজা
২৫ আগস্ট, ২০২৬ এ ১১:১৬ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : দীর্ঘদিনের বিরতির পর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. সেলিম রেজা।
সভা শুরুর আগে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও কার্যক্রম পরিদর্শন করেন এমপি সেলিম রেজা।
এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল হাসপাতালের বিদ্যমান চিকিৎসাসেবা, অবকাঠামো, জনবলসহ সার্বিক পরিস্থিতি নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
প্রেজেন্টেশন শেষে হাসপাতালের সেবার মানোন্নয়ন, জনবল সংকট, অবকাঠামো উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে এমপি মো. সেলিম রেজা হাসপাতালের চিকিৎসাসেবার মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সার্বিক অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে রোগীদের আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, হাসপাতালের কার্যক্রম আরও গতিশীল করতে নিয়মিত ব্যবস্থাপনা কমিটির সভা হওয়া প্রয়োজন। এ জন্য প্রতি মাসে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেন তিনি।
এ সময় তিনি জানান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সহযোগিতায় কাজিপুর উপজেলা হাসপাতালের শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের বর্তমান ৫০ শয্যার জনবল কাঠামো দ্রুত ১০১ শয্যায় উন্নীত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সভায় উপস্থিত সদস্যরা হাসপাতালের সেবার পরিধি ও মান আরও বাড়াতে সভাপতির দিকনির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সেলিম রেজা এমপির নেতৃত্ব ও কার্যকর দিকনির্দেশনায় কাজিপুর উপজেলা হাসপাতালের চিকিৎসাসেবার পরিধি ও মান আরও বৃদ্ধি পাবে এবং এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে।
The post কাজিপুরে ব্যবস্থাপনা কমিটির সভা শুরুর পূর্বে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও কার্যক্রম পরিদর্শন করেন এমপি সেলিম রেজা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে সেমিনার অনুষ্ঠিত
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে ইকবাল হাসান মাহমুদ টুকু ও জাকির হোসেনের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
উল্লাপাড়া পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর অষ্টম পর্বের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ প্রেরন ও প্রত্যয়ন পত্র বিতরণ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ PM · সিরাজগঞ্জ নিউজ ২৪
সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৪ PM · প্রথম আলো
