এনসিপির কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট
৩ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৮ PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট (২০০৪–২০১২) বরিস তাদিচ এবং ‘চায়না-বাংলাদেশ পার্টনারশিপ প্ল্যাটফর্ম’ এর মহাসচিব অ্যালেক্স ওয়াং।
শনিবার (৩ অক্টোবর) বিকালে তারা কার্যালয় পরিদর্শনে গেলে তাদের স্বাগত জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির ডায়াসপোরা ও আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল।
এনসিপি জানিয়েছে, পরিদর্শনকালে সংসদীয় কার্যক্রম, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময় হয়। পাশাপাশি অব্যাহত সংলাপ ও সহযোগিতার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল: রিজভী
৮ অক্টোবর, ২০২৬ এ ৪:৪৯ PM · প্রথম আলো
ফ্যাসিবাদী আমলে বইয়ে ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেওয়া হতো: রিজভী
৮ অক্টোবর, ২০২৬ এ ২:১৮ PM · বাংলা ট্রিবিউন
পরিবহন খাতে মাফিয়াতন্ত্রের অবসান ঘটানোর আহ্বান রিজভীর
৮ অক্টোবর, ২০২৬ এ ১২:২০ PM · বাংলা ট্রিবিউন
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
৮ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৭ AM · বাংলা ট্রিবিউন
