একাদশ শ্রেণির ৩ বিষয়ে সিলেবাস প্রকাশ
৩ অক্টোবর, ২০২৬ এ ৩:৩৯ PM

২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে এসব বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়।
গত ২৪ সেপ্টেম্বর এবারের একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর এক সপ্তাহ পর তিন বিষয়ের সিলেবাস প্রকাশ করল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। পাঠ্যপুস্তক বোর্ডের নির্ধারিত বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে ইতিমধ্যেই পৌঁছেছে।
ক্লাস শুরুর প্রায় এক সপ্তাহ পরে সিলেবাস প্রকাশ করা হলো।
এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ও শেষ ধাপে আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৩৬৬ হাজার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। গত বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
এবার প্রথম ধাপে কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিল ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী। প্রথম ধাপে আবেদন শেষে একাদশ শ্রেণিতে ক্লাসও শুরু হয়েছে।
কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে মোট ভর্তিযোগ্য আসন ২৬ লাখ ১ হাজার ৭৭৯টি। এই তথ্য বলছে, দ্বিতীয় ধাপের আবেদনকারী সবাই ভর্তি হলেও এবার বিপুলসংখ্যক আসন খালি থাকবে।
এবার কারিগরিসহ ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৪৪ হাজারের বেশি শিক্ষার্থী।
*সিলেবাস দেখুন এখানে
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। ইংরেজি— Capitals & Punctuation: আগে প্রশ্ন পড়ে নাও, পরে উত্তর লেখো
৮ অক্টোবর, ২০২৬ এ ৫:৩১ PM · প্রথম আলো
বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতি: ৭০০০০ ডলার ফির প্রস্তাব ট্রাম্পের
৮ অক্টোবর, ২০২৬ এ ৫:১৭ PM · প্রথম আলো
ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি কলেজশিক্ষার্থীদের জন্য, মাসে পাবে ৫,০০০ টাকা
৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৬ AM · প্রথম আলো
হলিক্রস স্কুলে ২০২৭ সালে দিবা শাখায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি, প্রার্থী বাছাই ১৩ নভেম্বর
৮ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৮ AM · প্রথম আলো
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। শতকরার ওপর শূন্যস্থান পূরণ
৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৪২ AM · প্রথম আলো
