উল্লাপাড়ায় ভুয়া ডিবি কর্মকর্তা গ্রেপ্তার
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৫ PM

উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে মাহমুদুল হাসান সোহাগ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পৌরসভার চর ঘাটিনা এলাকা থেকে তাকে একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহাগ উপজেলার নেওয়ারগাছা গ্রামের মৃত আশরাফ ঝন্টুর ছেলে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, উপজেলার নতুন পাইকপাড়া গ্রামের ব্যবসায়ী সোলায়মান হোসেন রাতে একটি প্রাইভেটকার নিয়ে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। পথে জংলীপুর জোড়া ব্রিজ এলাকায় ১০-১২ জন ব্যক্তি তার গাড়ির গতিরোধ করেন। তারা নিজেদের ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয় দেন। এ সময় কয়েকজন তার গাড়িতে উঠে পড়েন এবং অন্যরা মোটরসাইকেল নিয়ে গাড়িটির পিছু নেন। পরে তারা সোলায়মানকে পৌরসভার চর ঘাটিনা এলাকায় নিয়ে যান। সেখানে গাড়ি থামিয়ে ডিবি পরিচয়দানকারীরা সোলায়মানের কাছে থাকা নগদ ৯ হাজার টাকা, কয়েকটি দামি ঘড়িসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেন। এ সময় সোলায়মান জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে উল্লাপাড়া শহরে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাহমুদুল হাসান সোহাগকে একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। তবে তার সঙ্গে থাকা অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ওসি মোঃ মেহেদী হাসান আরও জানান, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচয় দিয়ে মানুষকে বিপদে ফেলে অর্থ ও মালামাল ছিনিয়ে নিচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সোলায়মান হোসেন ১১ জনকে নামীয় আরো৫-৬ জনকে অজ্ঞাত নামা আসামী করে উল্লাপাড়া থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
০২/০৯/২০২৬
The post উল্লাপাড়ায় ভুয়া ডিবি কর্মকর্তা গ্রেপ্তার appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
সিলেটে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ৩৫ পুলিশ সদস্যকে সম্মাননা, পিআরএলে যাওয়া ৬ সদস্যকে বিদায়ী সংবর্ধনা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনার পাড়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি,সবুজ-সুন্দর পরিবেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহবান
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কলেজে মালামাল চুরি: নিরাপত্তা প্রহরীর অভিযোগে বিএনপি নেতার নাম,জিডিতে নীরব অধ্যক্ষ !
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
