রবিবার, ২২ মার্চ ২০২৬

উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহাদোত জামান সরকারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কলেজের শিক্ষার্থীরা রোববার ক্লাশ বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের পাশে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় আওয়ামীলীগ নেতৃত্ববৃন্দ ছাত্র/ছাত্রীদেরকে তাদের দাবি পূরণে সহযোগিতার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। গত ২৩ জুলাই এ কলেজের অধ্যক্ষকে উল্লাপাড়া থেকে নাটোর জেলার আব্দুলপুর ডিগ্রী কলেজে বদলি করা হয় বলে কলেজ অফিস সূত্রে জানা গেছে।

আকবর আলী কলেজের শিক্ষার্থী ইব্রাহিম, জাহেদুল, মুরাদুজ্জামান, মনিরুজ্জামান সহ আন্দোলনরত অনেক শিক্ষার্থী জানিয়েছেন বর্তমান অধ্যক্ষ শাহাদোত জামান এই কলেজে যোগদানের পর কলেজের শিক্ষা কার্যক্রম সহ সকল কর্মকান্ডে নতুন গতি ফিরেছেন। কাজেই তারা এই অধ্যক্ষকে আপাতত অন্যত্র যেতে দেবে না। তারা ১ হাজার ৩শ শিক্ষার্থীর গণস্বাক্ষর সংগ্রহ করে উক্ত অধ্যক্ষের বদলির আদেশ প্রত্যাহারের জন্য শিক্ষামন্ত্রণালয়ে লিখিতভাবে আবেদন জানাবে। উল্লেখ্য উক্ত অধ্যক্ষের চাকরির বয়স আর মাত্র ৬ মাস রয়েছে।

সম্পর্কিত সংবাদ

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

শাহজাদপুর

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মেরিনা জাহান কবিতা

জাতীয়

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মেরিনা জাহান কবিতা

গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি হাসিবুর রহমান স্বপন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য ঘ...

শাহজাদপুরে ফেয়ার প্রাইজের চাল বিক্রি শুরু

শাহজাদপুর

শাহজাদপুরে ফেয়ার প্রাইজের চাল বিক্রি শুরু

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক দুরুত্ব বজায় রেখে ও এমএস খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় নরিনা ইউনিয়নে ১০ টাকা কেজি দর...

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা

শিক্ষাঙ্গন

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা সাপেক্ষে ২০২১ সালের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগামী নভেম্বর ও ডিসেম্বর মাস...

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ এখনো হয়নি : শিক্ষামন্ত্রী

শিক্ষাঙ্গন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ এখনো হয়নি : শিক্ষামন্ত্রী

করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো অনুকূল পরিবেশ এখনো হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।...

শাহজাদপুর পা‌ইলট এস‌এসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশনের দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুর পা‌ইলট এস‌এসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশনের দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "শাহজাদপুর পাইলট এস‌এসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়...