শাহজাদপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ও বগুড়া আযিযুল হক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক ও সাংস্কৃতিক সংগঠক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা (৭৬) করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শনিবার(১০ অক্টোবর) সকালে মৃত্যুবরণ করেছেন।
এদিন বিকেলে তাঁর মরদেহ ঢাকা থেকে শাহজাদপুর পৌরএলাকার চালা শাহজাদপুর মহল্লার বাসভবনে আনা হলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। সন্ধ্যায় স্থানীয় সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পৌরএলাকার খঞ্জনদিয়ার কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, প্রয়াত নাছিম উদ্দিন মালিথা চ্যানেল আই এর সাংবাদিক চকোর মালিথার বাবা।
এদিকে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ‘মালিথা স্যার’ এর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, সাবেক এমপি চয়ন ইসলাম, স্পেশাল পিপি এ্যাভোকেট আব্দুল হামিদ লাবলুসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।... সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
খেলাধুলা
শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল
জাতীয়
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
