বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : বিউটি পার্লারে লোভনীয় বেতনে চাকুরী দেয়ার প্রলোভনে ভারতের ব্যাঙ্গালোর প্রদেশে পাচারের ৪৯ দিন পর অবশেষে শাহজাদপুরের এক গৃহবধুকে উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। পাচারকারী সুমিসহ ঘটনায় জড়িত কুদ্দুস ও হানিফ নামের ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে, গতকাল ওই গৃহবধুকে ৪৯ দিন পর ফেরৎ পেয়ে তার মা ও স্বামী পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আজ সোমবার বিকেলে গৃহবধুর মা মিনা খাতুন ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ মে শাহজাদপুর পৌরসদরের দ্বারিয়াপুর মহল্লার মৃত আবু শামার মেয়ে পাচারকারী সুমি তার মেয়ে ভিকটিম (১৬)কে ঢাকায় বিউটি পার্লারে মাসে ৪০/৫০ হাজার টাকা বেতনে চাকুরী দেয়ার প্রলোভনে ঢাকায় পাচারকারী চক্রের সদস্য বাবুর বাড়িতে নিয়ে যায়। পরদিন ৩ মে ভারতে পাচারের জন্য আরেক পাচারকারী আজিমের হাতে ভিকটিম গৃহবধুকে তুলে দেয়া হয়। ওই দিনই ভারতের ব্যাঙ্গালোর প্রদেশে আজিমের বোনের বাড়িতে পাচারের জন্য ভিকটিমকে আজিম বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে দেয়। এ ঘটনায় ভিকটিমের মা মিনা খাতুন গত ১৬ মে সুমিসহ মোট ৬ জনকে আসামী করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে সুমির ভাই হানিফ সেখ ও উপজেলার মাদলা গ্রামের ড্রাইভার কুদ্দুসকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়ব গত ২৯ মে ঢাকা থেকে সুমিকে আটক করে। এরপর তাকে দুই দফা ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তবেই সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার ভারতের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করা হলে ৩০ হাজার টাকার বিনিময় ওই পাচারকারী চক্র গৃহবধূকে ফেরত দিতে রাজী হয় । একপর্যায়ে তাদেরকে ১৫ হাজার টাকা পাঠানোর পর পাচারকারী চক্র ভিকটিমকে শুক্রবার রাতে বেনাপোল সীমান্ত দিয়ে ফেরত পাঠায়। এ সময় এসআই তৈয়ব, এএসআই আফজাল সঙ্গীয় ফোর্সসহ বেনাপোল সীমান্ত থেকে তাকে উদ্ধার করে শাহজাদপুর থানায় নিয়ে আসে। গত শনিবার সকালে শাহজাদপুর আমলী আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক ভিকটিমের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে স্বজনদের হেফাজতে দেয় হয়। এ ব্যাপারে থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) কে.এম রাকিবুল হুদা জানান, ‘মামলাটি দায়েরের পর থেকে ভিকটিমকে উদ্ধারের জন্য জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ পিপিএম এর নির্দেশে থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার তত্বাবধানে এসআই তৈয়ব ভিকটিমকে উদ্ধার এবং আসামীদের গ্রেফতার করা করেছে। বাকি আসামীদের গ্রেফতারের জন্য জোর তৎপরতা চলছে।’

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...