বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ), সোমবার, ৬ আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসদরের ইসলামপুর (রামবাড়ী) মহল্লার সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর সিলভী পারভীন মিঠুর বসতবাড়িতে বিনা ভাড়ায় বসবাসকারী দিনমজুর আক্তার হোসেনের স্ত্রী সাজলিনারর (৩০) ২টি ভাল্ব নষ্ট হয়ে গেছে। জরুরী ভিত্তিতে তার বিকল দু'টি ভাল্ব প্রতিস্থাপন না করলে যে কোন মুহুর্তে সাজলিনা অকাল মৃত্যুর কোলে ঢলে পড়বে বলে তার চিকিৎসক বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কার্ডিওলোজি কনসালটেন্ট হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ আবুল আলম জানিয়েছেন। সাজলিনা বাঁচতে চায়। মুমুর্ষূ অবস্থায় সাজলিনাকে গত শনিবার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই মৃত্যুর প্রহর গুণছে সাজলিনা! সাজলিনাকে বাঁচাতে জরুরী ভিত্তিতে তার দু'টি ভাল্ব প্রতিস্থাপন অপারেশনের জন্য প্রায় ৪ লাখ থেকে সাড়ে ৪ লাখ টাকা প্রয়োজন যা তার সহায় সম্বলহীন দিনমজুর ভ্যানচালক স্বামী আক্তারের পক্ষে যোগান দেয়া সম্ভব নয়। ২ মেয়ে, ১ ছেলে ও অসুস্থ স্ত্রীর ভরণপোষন করাই যেখানে দিনমজুর আক্তারের পক্ষে দূরহ, সেখানে স্ত্রী সাজলিনার ২টি ভাল্ব প্রতিস্থাপনের অপারেশন করার জন্য ওই বিপুল পরিমান অর্থ যোগান দেয়া কোনোভাবেই সম্ভব নয়। সাজলিনাকে বাঁচাতে জরুরী ভিত্তিতে ২টি ভাল্ব প্রতিস্থাপন অপারেশনের জন্য আর্থিক সাহায্য চেয়ে দেশ বিদেশের বিত্তবান ও সুহৃদদের নিকট আর্থিক সাহায্যের মানবিক আবেদন জানিয়েছেন তার হৎদরিদ্র অটোরিক্সা ভ্যান চালক আক্তার হোসেন। যোগাযোগ : মিঠু- ০১৯৫৩- ২৮৭০৮৩। সাহায্য পাঠানোর ঠিকানা : জাহিদ ইমাম (সাজলিনার ভাই) বিকাশ পার্সোনাল : ০১৭৪৮-৩৮৩৭৮৮ রকেট : ০১৯১২- ০৭৯৫৯৫৪ ব্যাংক একাউন্ট -- মোঃ মোকারম হোসেন সঞ্চয়ী হিসাব নং- ১০৪-১০১- ৬২৪৯২ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, নবাবপুর শাখা, ঢাকা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...