বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

female-freelancer

রাজীব আহমেদ (সিলেট প্রতিনিধি): বিশ্বব্যাংকের অর্থায়নে সরকারের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের অধীনে ১০ হাজার নারীকে আইটিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস সূত্রে এ খবর জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এলআইসিটি প্রকল্পের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাতের দ্রুত বিকাশে তিন ধরনের উন্নত ও মানসম্পন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মোট ৩৪ হাজার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হচ্ছে। এতে ৩০ শতাংশ নারীর অংশগ্রহণকে উত্সাহিত করা হচ্ছে। এরই মধ্যে চালু হওয়া ফাস্ট ট্রাক ফিউচার লিডার (এফটিএফএল) কর্মসূচিতে চার হাজার আইটি লিডার তৈরি করা হচ্ছে। চালু হওয়ার প্রক্রিয়ায় থাকা টপ-আপ (বিশেষায়িত) আইটি প্রশিক্ষণ কর্মসূচিতে ১০ হাজার এবং আইটি সক্ষম সেবা শিল্পের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচিতে ২০ হাজার জনকে আইটিতে দক্ষ করে তোলা হচ্ছে। বিসিসির নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম জানান, সরকার নারীদের আইটিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলায় গুরুত্ব দিচ্ছে এবং এলআইসিটি প্রকল্পের অধীনে প্রশিক্ষণে অন্তত ৩০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এতে ১০ হাজারেরও বেশি নারী শ্রমবাজারে প্রবেশের যোগ্যতা অর্জন করবে এবং তারা ক্ষমতায়িত হবে। এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম জানান, এ বছরের শুরু থেকে চার হাজার আইটি লিডার তৈরির লক্ষ্যে এফটিএফএল কর্মসূচি চালু করা হয়। এতে নারীর অংশগ্রহণ বেশ উত্সাহব্যাঞ্জক। তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচিতে ৩০ শতাংশ নারীকে প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে। ন্যাশনাল ডাটা সেন্টারের পরিচালক ও এলআইসিটি প্রকল্পের উপপ্রকল্প পরিচালক তারেক এম বরকত উল্লাহ বলেন, দেশের আইটি খাতের বিকাশে প্রধান সমস্যা দক্ষ মানবসম্পদের অভাব। দক্ষ মানবসম্পদের অভাব পূরণ ও তথ্যপ্রযুক্তি খাতের দ্রুত বিকাশে বিশ্বমানের প্রশিক্ষণে সরকার এলআইসিটি প্রকল্প বাস্তবায়ন করছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...