বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ullapara photo-07.03.15 চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ (উল্লাপাড়া) প্রতিনিধিঃ উল্লাপাড়া পৌরশহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার অংশ হিসাবে শনিবার দুপুরে শহরের থানা মোড়ে তানভীর ইমাম স্থানীয় লোকজন নিয়ে নিজে রাস্তা ঝাড় দিয়ে পৌর শহর পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। ১৯৯২ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর কোন সাংসদের পৌর শহর পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ এটাই প্রথম। উদ্বোধনী ঘোষনায় তানভীর ইমাম বলেন, এখন থেকে পৌরবাসীরা নিজেদের বাড়ির সামনের রাস্তা-ঘাট, দোকানপাট পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। এ সময় পৌরবাসীকে নিজেদের উদ্যোগে পরিস্কার পরিচ্চন্নতা অভিযানে অংশ নিয়ে শহরকে স্বাস্থ্য সম্মত ও নিরাপদ বাস উপযোগী করে গড়ে তোলার আহবান জানান। উদ্বোধনী পর্বে উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মারুফ বিন হাবিব বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মীর শহিদুল ইসলাম পুন্নু, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা, উল্লাপাড়া পৌরসভার প্যানেল মেয়র আমিরুল ইসলাম আরজু, পৌর কাউন্সিলর আহসান আলী সরকার, নারী নেত্রী রীবলী ইসলাম কবিতা, সাংবাদিক গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে সাংসদ তানভীর ইমাম থানা মোড় থেকে পৌর শহরের আওয়ামীলীগ কার্যালয় পর্যন্ত ১০০০ ফুট দীর্ঘ সড়কটি নিজে ঝাড়ু দেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ

খেলাধুলা

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ

গতকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল টিম ডিরেক্টর খালেদ মাহমুদের। কিন্তু করোনা ধরা পড়ায় বাসাতেই আইসোলেশনে থাকতে হচ্ছে তাঁ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে