কোনো হোম সিরিজে প্রথমবারের মতো ডিশিসন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের ব্যবহার করা হবে অত্যাধুনিক এই পদ্ধতি। অবশ্য পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এটা ব্যবহার করা হবে না।
সোমবার বিসিবির প্রধান নির্বাহী নাজিমউদ্দিন চৌধুরী ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা প্রথমবারের মতো কোনো হোম সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম ব্যবহার করতে চলেছি।’ তবে বিসিবিকেই ডিআরএস ব্যবহারের ব্যয় বহন করতে হবে, টিভি স্বত্ত্ব পাওয়া গাজী টিভিকে নয়।
ডিআরএস পদ্ধতিতে মূলত হক আই, আলট্রা মোশন ও সুপার জুম পদ্ধতির ব্যবহার করতে হয়। জিম্বাবুয়ে সিরিজে এই প্রযুক্তি গুলোর ব্যবহার করতে বিসিবিকে প্রায় ১ লাখ মার্কিন ডলার ব্যয় করতে হবে। মূলত সাম্প্রতিক হোম সিরিজে বিভিন্ন সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যাওয়ায় দেশে ডিআরএস পদ্ধতি ব্যবহারের দাবি উঠে।
যদিও ২০১০ সালেই এই পদ্ধতি ব্যবহারের দাবি তুলেছিলেন বাংলাদেশের তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান। সেবার ইংল্যান্ড সিরিজে বাংলাদেশকে বিভিন্নভাবে আম্পায়ারের খারাপ সিদ্ধান্তে ভুগতে হয়েছিল। ফলে দেশ সেরা ক্রিকেটার এই দাবি তুলেছিলেন। তখন তৎকালীন বিসিবি সভাপতি গ্রিন সিগন্যালও দিয়েছিল। কিন্তু তারও চার বছর পর সেই গ্রিন বাতি জ্বলে উঠলো! বাস্তব হলো সাকিবের দাবি।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
ধর্ম
শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন
অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...
