রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের শাহজাদপুরে আগমনকে উৎসবমুখর করেছে স্থানীয় আওয়ামীলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১০ থেকে দলীয় নেতাকর্মীরা শাহজাদপুর পাইলট হাইস্কুল মাঠে সমবেত হতে শুরু করে। পরে সবাই একযোগে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শাহজাদপুর উপজেলার প্রবেশদ্বার গারাদহ ইউনিয়নের মহেশপুরে অবস্থান নেয়। সকাল ১১টায় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন মহেশপুর পৌছলে দলীয় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এসময় শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: লিয়াকত আলী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাসছুল আলম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, যুগ্ন আহবায়ক কামরুল হাসান হিরোক, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক সোহেল রানাসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা এমপি হাসিবুর রহমান স্বপনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। পরে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তিনি শাহজাদপুর পৌর শহরের পাইলট মডেল হাইস্কুল মাঠে আসেন। সেখানে এক সংক্ষিপ্ত জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: লিয়াকত আলী, মো: সামছুল আলম, আশিকুল হক দিনার, আলহাজ্ব রাসেল শেখ প্রমূখ। এমপি তার বক্তব্যে স্থানীয় রাজনীতির বিভিন্ন বিষয় উল্লেখ করে আলোচনা করেন। তিনি বলেন আমাদের দলে এমনও নেতা আছেন যারা দলীয় কোন কর্মসূচীতে অংশ নেয় না তবে ঠিকই নমিনেশনের পূর্বে শাহজাদপুরে এসে রাজনীতির মাঠ গরম করেন। তিনি সকল নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আত্ম নিয়োগের আহবান জানান। জনসভা শেষে এমপি হাসিবুর রহমান স্বপন ৩ তলা টাউন জামে মসজিদের ভিত্তিপ্রস্থ স্থাপন করেন এবং মাদলায় পৌর সভার বর্জ্য শোধনাগারের কাজের উদ্বোধন করেন।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...