মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শামছুর রহমান শিশির: বরেণ্য কন্ঠশিল্পী ভূপেন হাজারিকা’র রোমহর্ষক সেই গানটি ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না ’ বা ‘অপরের হিতসাধনই মানব জীবনের প্রধান ধর্ম’- শ্বাসত এ বাণীগুলোর মতো মানবতাকে সামনে রেখে শাহজাদপুরের চির অবহেলিত, চির পতিত, চির অপাংক্তেয়-যাদের বুক ফাঁটে তো মুখ ফোটে না, যাদের বিচারের বাণী নিরবে নির্ভৃতে কাঁদে-এমন অসহায় জনমানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন।

আজ শুক্রবারও উপজেলার নুকালী গ্রামের থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বিপ্লব (১২) নামের এক শিশুকে তাদের উদ্যোগে রক্তদান করা হয়। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্থানীয় সর্ববৃহত সদস্য সম্বলিত পাতা ‘সার্কেল শাহজাদপুর’ এর ইভেন্ট ‘পাশে দাঁডাই’ এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতার নিমিত্তে বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করে আসছে। সেই লক্ষ্যে ওই পাতার পরিচালক রাজীব রাসেল ও ফারুক হাসান কাহার শাহজাদপুরে অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ এবং দুঃস্থ ও দরিদ্র মানুষকে অর্থ সহযোগিতা করে আসছে। এ পর্যন্ত তারা বিমামূল্যে প্রায় ৩’শ ১০ ব্যাগ রক্ত সরবরাহ করেছে। তারা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে নিয়মিত তাদের খরচে রক্তদান ও চিকিৎসা সেবা প্রদান করছে। পাশাপাশি দুঃস্থ ও অসহায় মানুষের যেকোনো মানবিক সহযোগিতায় তারা সবসময় তাদের পাশে দাঁড়াচ্ছে । তাদের ওইসব সেবামূলক কাজে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান সার্বিক সহযোগিতা করে আসছেন । এ ব্যাপারে ‘সার্কেল শাহজাদপুর’ এর উদ্যোক্তা রাজিব রাসেল বলেন, ‘আমরা আমাদের গ্রুপটির কার্যক্রম শুরু করেছি শাহ্জাদপুরের অসহায়, দুঃস্থ, হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের সহযোগিতা করার জন্য । যেন একটি মানুষও অর্থাভাব অনাহারে, অসুস্থতায় বা কোন প্রকার মানবিক সুবিধা হতে বঞ্চিত না হয়। মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিতে না পারলেও তাদের অধিকার আদায়ে আমরা তাদের পাশে থেকে সুবিধা আদায়ে সচেষ্ট রয়েছি। আমরা আমাদের এই কার্যক্রম পর্যায়ক্রমে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই । সেই লক্ষ্যে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি ।’ সার্কেল শাহজাদপুরের এডমিন ফারুক হাসান কাহার বলেন, ‘আমরা মানবিক তাড়ণায় প্রেষিত হয়ে অসহায়, দুঃস্থ ও সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করতে শুরু করেছি। যতক্ষণ পর্যন্ত একজন অসহায় মানুষ সুবিধা বঞ্চিত থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের অধিকার আদায়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে । সমাজের বিত্তবানদের সার্কেল শাহজাদপুরের পাশে এসে একাত্মতা পোষণ করার অনুরোধ ও দুঃখী মানুষের পাশে দাড়াতে উদাত্ত আহবান জানাচ্ছি।’ এদিকে, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাহজাদপুরের সর্ববৃহত গ্রুপ ‘সার্কেল শাহজাদপুর’-এর প্রসংসনীয় ওইসব সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা জানিয়েছে শাহজাদপুরবাসী।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...