শনিবার, ২১ মার্চ ২০২৬
006সিরাজগঞ্জ পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন (৩৬) কে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে পৌর এলাকার মালশাপাড়া মহল্লায় আব্দুস সামাদের ছেলে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ১০/১২ জনের একদল দূর্বৃত্ত আত্মীয় পরিচয় দিয়ে পৌর এলাকার মালশাপাড়া (জেইলাপাড়া) মহল্লার আবু সামার বাড়িতে প্রবেশ করে এবং তার পুত্র যুবদলের নেতা সুজনকে পিতা মাতা ও পরিবারের লোকজনের সামনে দিয়ে বাড়িতে ঢুকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যায়। অন্ধকারে সাবই বাড়ীর সামনে খোস গল্পে মেতে থাকায় খুনের বিষয়টি টের পায় না। আধা ঘন্টা পর বিদ্যুৎ আসলে পরিবারের লোকজন ঘরের মধ্যে যুবদল নেতা সুজনের জবাই করা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনস্থল গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে পুলিশ এখনও কোন কিছু জানাতে পারেনি। এ ঘটনায় এলাকাবাসী বিএনপি ও যুবদলের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। নিহত যুবদল নেতা সুজনের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলাসহ সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাটের ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামী। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম নিহতর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ও গোয়েন্দা সংস্থা মাঠে নেমেছে । আশা করা হচ্ছে এ হত্যার রহস্য উদঘাটিত হবে ।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

অর্থ-বাণিজ্য

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...