শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি)’ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সিরাজগঞ্জ পৌরসভার স্বল্প আয়ের মানুষের মাঝে স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার লক্ষ্যে গত ১৪ই মে হোসেনপুর উত্তরপাড়ায় স্থানীয় কাউন্সিলরের বাড়ীতে এবং আজ ১৬ই মে চক কোবদাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সিরাজুল ইসলাম, কাউন্সিলর ১১ নং ওয়ার্ড, সিরাজগঞ্জ পৌরসভা এবং গোলাম মোস্তফা, প্যানেল মেয়র ২, সিরাজগঞ্জ পৌরসভা। দুইদিনের স্বাস্থ্য ক্যাম্পে সর্বমোট ৩২৩ জনকে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। এর মধ্যে ৮৯ জনের রক্তের গ্রুপ নির্ণয়, ৫০ জনের আরবিএস টেস্ট, ৯ জন গর্ভবতী মায়ের সেবা, ৫০ জনকে বয়স্ক প্যাকেজ এবং ৭৯ জন কিশোরীকে কিশোরী প্যাকেজ সহ অন্যান্য সাধারণ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। সুর্যের হাসি ক্লিনিক, তিলোত্তমা-সিরাজগঞ্জের সহযোগীতায় ক্যাম্পে সেবা প্রদান করেন ডাঃ তাবিলা সুলতানা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুর্যের হাসি ক্লিনিক, তিলোত্তমা-সিরাজগঞ্জের ক্লিনিক ম্যানেজার উল্লাস চন্দ্র সাহা, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) এর ফিল্ড কোঅর্ডিনেটর তাহছিন নূরী খোকন, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান, মাহাবুব আলম- পিও - ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং উভয় কমিউনিটির নের্তৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র ২ গোলাম মোস্তফা বলেন দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থা ব্র্যাক নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) কে গুরুত্বপূর্ণ এমন একটি কর্মসুচী গ্রহন করায় ধন্যবাদ জানান এবং আগামী দিনে সিরাজগঞ্জ পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ধরনের সহোযোগীতার আশ্বাস প্রদান করেন। তাহছিন নূরী খোকন তার বক্তব্যে কমিউনিটির সুবিধাভোগী জনগোষ্ঠীকে প্রাপ্ত সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে তাদের জীবনমানের উন্নয়নের আহবান জানান। পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”