বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
নিহত সদরুল হোসেন মণ্ডল (৫৭) জেলার রায়গঞ্জ উপজেলায় নিমগাছি মৎস্য চাষ প্রকল্পের (রাজস্ব) প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। গাইবান্দা সদর উপজেলার খোলাবাড়ি গ্রামের আব্দুল লতিফ মণ্ডলের ছেলে তিনি। মঙ্গলবার রাত ১২টার দিকে তাড়াশ উপজেলার চণ্ডীভোগ এলাকায় তাড়াশ-ভুঁইয়াগাতি সড়ক থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় বলে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান জানান। তিনি বলেন, কাজ শেষে ফেরার পথে রাত সাড়ে ১২টার দিকে তিনি রাস্তায় রক্তাক্ত মৎস্য কর্মকতাকে দেখতে পান। “তাকে আমি আমার গাড়িতে করেই তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” খবর পেয়ে রায়গঞ্জের ইউএনও মো. শামিমুর রহমান ও রায়গঞ্জ থানার পুলিশ হাসপাতালে যায়। তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে অবস্থা দেখে ধারণা করছে পুলিশ। “মোটরসাইকেলের সামনে অংশ ও মৎস কর্মকর্তা হেলমেট ভেঙে গেছে।” মৃতদেহ মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...