বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রী হত্যার দায়ে বেলাল হোসেন (৩৭) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। জানা যায়, ২০১০ সালে জেলার চৌহালি উপজেলার সদিয়া চাঁদপুর গ্রামের ফজল হক প্রামাণিকের মেয়ে বিলকিস খাতুনের (২০) সঙ্গে বেল্লাল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। এরই জের ধরে ২০১৪ সালের ১৪মে রাতে বেলাল হোসেন তার স্ত্রী বিলকিস খাতুনকে মারধর ও শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহতর বড় ভাই বেলাল হোসেন বাদী হয়ে ৪ জনকে আসামি করে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ দিন আসামি বেলাল হোসেনের উপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার নগদ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। বাকি তিন আসামিকে আদালত বেকসুর খালাস দেন। এ বিষয়টি সরকারি পক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান নিশ্চিত করেছেন। উল্লেখ্য এ মামলার বাদী ও আসামি দু’জনের নামই বেলাল হোসেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...