সিরাজগঞ্জ সংবাদদাতাঃ ৩দিনের রিমান্ড শেষে সিরাজগঞ্জে আটক ৪ নারী জেএমবি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে তাদের সিরাজগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদ আলম। গত ২৩ জুলাই রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লা থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, ককটেল ও গ্রেনেড তৈরীর সরঞ্জামাদিসহ জেএমবি’ ৪ নারী সদস্যকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ব্যাপারে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রওশন আলী বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনের ৮, ৯, ১০ ও ১৩ ধারায় মামলা দায়ের করেন। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হয়। আটককৃতরা হলেন, সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমান ওরফে মাহবুবের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (১৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের মনিরুল ইসলাম সরদার ওরফে মামুনের স্ত্রী রুমানা বেগম (১৯) ও বগুড়ার শাহজানপুর উপজেলার পরানবাড়ীয়া গ্রামের রফিকুল সুজন আহমেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১)।
সম্পর্কিত সংবাদ
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
প্রেম এক অদ্ভুত শক্তির নাম। প্রেমের চৌম্বক টানে প্রেমিক যেমন আকৃষ্ট হয় প্রেমিকার প্রতি,... শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ারস্থ ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন প্রগতি সংঘের উদ্যোগে প্র... নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী পরিত্যাক্তা দর্জি মহিলা অপহ...
আন্তর্জাতিক
“ভালবাসা নিয়ে কবি, দার্শনিক ও লেখকদের নানা বাক্যের সমাহার”
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অপরাধ
শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ
