শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জে মাদক মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহন শেখ (৫৫)। মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেল স্টেশন থেকে লাশটি উদ্ধার করা হয়। মোহন শেখ মাহমুদপুর মহল্লার ২নম্বর গলির মৃত হায়াত আলীর ছেলে। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, মোহন একাধিক মাদক মামলার আসামি। প্রায় এক মাস আগে কারাগার থেকে বের হয়। জেল থেকে বের হওয়ার পর গত কয়দিন থেকেই মাদক ব্যবসার বকেয়া লেনদেন নিয়ে অন্যদের সঙ্গে দ্বন্দের সৃষ্টি হয়। রায়পুর রেল স্টেশনের পাশে তার লাশ দেখে স্থানীয়রা খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর‌্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর‌্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ারস্থ ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন প্রগতি সংঘের উদ্যোগে প্র...

শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

অপরাধ

শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী পরিত্যাক্তা দর্জি মহিলা অপহ...

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়