উইভিং শিল্পের সংখ্যা নির্ণয়, এ শিল্পের প্রসার ও উন্নয়নের লক্ষ্যে এর সমস্যা এবং সমাধানের জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী মিল্ক ভিটা অডিটোরিয়ামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ (বিএসটিএমপিআই) অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান আজিজুল হক।
বিএসটিএমপিআইয়ের পরিচালক হায়দার আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজাদপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল মতিন চৌধুরী, সিরাজগঞ্জ জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পিপি শেখ আবদুল হামিদ, সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়েজ উদ্দীন আহমেদ প্রমুখ। সভায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার এবং পাবনা জেলার টেক্সটাইল মিলস, পাওয়ারলুম মালিকসহ তাঁত ব্যবসায়ীরা অংশ নেন এবং তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সম্পর্কিত সংবাদ
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
প্রেম এক অদ্ভুত শক্তির নাম। প্রেমের চৌম্বক টানে প্রেমিক যেমন আকৃষ্ট হয় প্রেমিকার প্রতি,... শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ারস্থ ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন প্রগতি সংঘের উদ্যোগে প্র... নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী পরিত্যাক্তা দর্জি মহিলা অপহ...
আন্তর্জাতিক
“ভালবাসা নিয়ে কবি, দার্শনিক ও লেখকদের নানা বাক্যের সমাহার”
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অপরাধ
শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ
