বুধবার, ২৫ মার্চ ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে । গত শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া ( ক্রসবাঁধ-৩ ) মহল্লায় এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন সিরাজগঞ্জ (সদর কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না । বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাস্তবায়নে কাজ করছেন প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেড । ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি টাওয়ারের মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে যা জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন । বায়ু বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতিজা আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নবায়নযোগ্য জ্বালানি এবং গবেষণা ও উন্নয়ন পরিদপ্তরের পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হক, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, প্যানেল মেয়র-১ হেলাল উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম হাসেম।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...