বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে উদ্ভূত পরিস্থিতিতে সিরাজগঞ্জ সদরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত দেওয়া উপহার মাধ্যমিকের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলা উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসনের আয়োজিত এ অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলার নন-এমপিও মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের জনপ্রতি শিক্ষক পাঁচ হাজার এবং কর্মচারীদের আড়াই হাজার করে টাকার চেক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা প্রশাসক ফারুক আহাম্মদ। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম নাসিম রেজা নূর দিপু। সঞ্চালক ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা। অনুষ্ঠানে সদর উপজেলার নন এমপিও মাধ্যমিক স্কুলের ২৯৭ জন শিক্ষক এবং ১১৭ জন কর্মচারীর অনুকূলে প্রদত্ত চেক প্রদান করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...