শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জে র‌্যাবের হাতে রাব্বী ইসলাম (২২) নামের ডিজিটাল ব্যাংকিং হ্যাকার চক্রের এক সদস্য আটক হয়েছে। র‌্যাব-১২ সদস্যরা নাটারের গুরুদাসপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক হ্যাকার রাব্বী ইসলাম (২২) নাটোরের গুরুদাসপুর এলাকার আনিসুর রহমানের ছেলে। সে ডিজিটাল ব্যাংক হ্যাকার চক্রের রাজশাহী অঞ্চলের মূল হোতা। বৃহস্পতিবার (১১ জুন) র‌্যাব-১২ ক্যাম্প কমান্ডার এএসপি শফিকুর রহমান প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ হ্যাকার চক্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমকে কাজে লাগিয়ে ব্যাংক একাউন্ট বিশেষ করে অনলাইন ব্যাংক একাউন্ট হ্যাক করে আসছে। সম্প্রতি এই হ্যাকার চক্র এক একাউন্টধারীর আই ব্যাংকিং একাউন্ট হ্যাক করে প্রায় ৬০ হাজার টাকা আত্মসাত করে। এঘটনার পরই র‌্যাব-১২ ব্যাংক হ্যাকিং ঘটনার অনুসন্ধান শুরু করে। এ অবস্থায় বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর অভিযান চালিয়ে রাব্বীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত ৯টি মোবাইলসেট, ৭টি সিমকার্ড, ৬টি ডিভিডি, ১টি পাওয়ার ব্যাংক, ১টি কম্পিউটারের র‌্যাম ও ১টি মেমোরি কার্ড উদ্ধার করা করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”