মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
টিউশনের টাকা থেকে সিরাজগঞ্জে সুবিধাবঞ্চিত সুবিধাবঞ্চিত মানুষদের “এক টাকায় অন্ন” সংঠনের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকালে শহরের বাজার স্টেশন এলাকায় ৭০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১ টাকার বিনিময়ে এ ইফতারী বিতরণ করা হয়। জানা যায়, সিরাজগঞ্জ সরকারী কলেজের ৫ ছাত্রের উদ্বোগে টিউশনের টাকা থেকে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ‘‘১ টাকায় অন্ন’’ অলাভজনক সংগঠনটি খাবার বিতারণ করে আসছে। ২০২১ সালের ১ জানুয়ারীতে এই সংগঠনের যাত্রা শুরু করে। শহরের বাজার স্টেশন এলাকায় গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষজনের বসবাস, এই এক টাকার খাবার নিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে ‘‘১ টাকায় অন্ন” বিক্রি করছেন। এক টাকার ইফতারের প্যাকেটে রয়েছে, জুস, আপেল, বেগুনী, খেজুর, পিয়াজু, নিমকি জিলাপী, মুড়ি, কলা ও শসা। স্টেশনে থাকা নাছিমা, আছের, নাজিম শেখ বলেন, লকডাউনে আয় রোজগার না থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। খেটে খাওয়া গরীব অসহায় মানুষের জন্য এই এক টাকার ইফতারী ভালো হয়েছে। সংগঠনের সদস্য আল-মামুন বলেন, মহামারী করোনায় সুবিধাবঞ্চিত মানুষদের খুব কষ্ট হয়েছে। তাই আমাদের টিউশনের টাকা দিয়ে সুবিধাবঞ্চিত মানুষকে ১ টাকার খাবার বিতরণ শুরু করেছি। এক টাকা নিচ্ছেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুবিধাবঞ্চিতরা যেনো না ভাবে এটা দান করা হচ্ছে। তারা জেনে ভাবে এক টাকা দিয়ে এই খাবার কিনে খাচ্ছেন। আমাদের সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।এ সময় ১ টাকায় অন্ন সংগঠনের জুবায়ের, লিমন শেখ, মামুন, বরাত, ইয়ামিন, জাহিদ, রাতুল এবং গণ্যমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

উল্লাপাড়া সংবাদ

উল্লাপাড়া সংবাদ

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

অপরাধ

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না...

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

রাজনীতি

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ...

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...