শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ জেলায় নতুন করে আরো ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭২ জনে। গতকাল বুধবার (৩ জুন) সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হুমায়ন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি মুঠোফোনে জানান, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনা টেস্টের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৮০ জনের রিপোর্ট নেগেটিভ এবং ১৪ জনের রিপোর্ট পজিটিভ। যার মধ্যে ১০ জনই তাঁত সমৃদ্ধ বেলকুচি উপজেলার বাসিন্দা। অন্য ৪ জনের মধ্যে চৌহালী উপজেলার ২ জন, সিরাজগঞ্জ সদর উপজেলার ১ জন ও কামারখন্দ উপজেলার ১ জন। এদিকে, নতুন করে ১৪ জনের রিপোর্ট পজিটিভ হওয়ায় জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭২ জনে। এর মধ্যে এর আগে মারা গেছেন ২ জন ও সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৮ জন। করোনায় মৃত ২ জনের বাড়ি বেলকুচি উপজেলায়। এখন চিকিৎসাধীন রয়েছে ৬২ জন। পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হুমায়ন কবীর আরো জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ জেলায় নতুন করে কোন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়নি, তবে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৩১ জন। জেলায় সর্বমোট হোম কোয়ারেন্টাইনে রাখা হয় ৩ হাজার ৯৩০ জনকে এবং এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৬৩৭ জন।
অন্যান্য খবর

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”