সোমবার, ২৩ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের কামারখন্দ, বেলকুচি ও বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কর্মস্থল রদবদল করা হয়েছে। শুক্রবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার এক আদেশে এই রদবদল করা হয় বলে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পুলিশের জনসংযোগ কর্মকর্তা পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আবু ইউসুফ। তিনি জানান, এটি পুলিশের চাকরির স্বাভাবিক বা নিয়মিত বদলি এবং তাদের কর্মস্থলে থাকার সময়েও শেষ হয়েছে অনেক আগেই শুধু করোনাকালীন সময়ের জন্যই এই রদবদল থেমে ছিলো। জানা যায়, কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলামকে নিরস্র পুলিশ পরিদর্শক ও.আর. সিরাজগঞ্জ সদরে এবং এ জায়গায় যোগদান করেছেন রফিকুল ইসলাম। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম কে সিরাজগন্জ নিরস্র পুলিশ পরিদর্শক ও.আর. সদর, সিরাজগঞ্জে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় যোগদান করেছেন মো: বাহাউদ্দিন ফারুকী, বিপিএম, পিপিএম। মোসাদ্দেছ হোসেন নিরস্র পুলিশ পরিদর্শক ও সিরাজগঞ্জ পুলিশ লাইন থেকে বঙ্গবন্দু সেতু পশ্চিম থানায় যোগদান করা হয়েছে। তবে সিরাজগন্জের বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলামের বদলি কোনমতেই মেনে নিতে পারছেনা বেলকুচিবাসী। তার দীর্ঘকর্মস্থল বেলকুচিতে থেকে এভাবে এমন বিদায় মানতে পারছেনা তার সহকর্মীরাও। সূত্রঃ বাংলাদেশ জার্নাল

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...