শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের কাজিপুরে পৃথক দুই স্থান থেকে এক নারী ও যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ মে) সকালে ও দুপুরে কাজিপুর পৌর এলাকার বেরিপোটল এবং সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত দুইজন হলেন, বেরিপোটল গ্রামের করিম বক্সের স্ত্রী সামনা বেগম (৬২) ও স্থলবাড়ী গ্রামের শহীদ সরকারের ছেলে শিপন সরকার। বিকেলে কাজিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুরে বেরিপোটল গ্রামের নিজ বাড়ি থেকে সামনা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পেটের অসুখে ভুগছিলেন বলে স্বজনেরা দাবি করেছে। এর আগে বুধবার ভোরে স্থলবাড়ি গ্রামের নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় শিপন সরকারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জন্মগতভাবে মানসিক ভারসাম্যহীন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছে। এসআই মতিন আরও জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”